হোম খুলনানড়াইল নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 70 ভিউজ

মোস্তফা কামাল:

মহান স্বাধীনতা জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নড়াইলে বিপুল উৎসাহউদ্দীপনার মধ্য দিয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে এই প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। কোমলমতি শিশুদের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চেতনা ছড়িয়ে দিতে এবং তাদের সুপ্ত সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শিশু শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা কয়েকটি বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয়। মূলধারার শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিবন্ধী শিশুরাও স্বতঃস্ফূর্তভাবে তাদের রংতুলিতে স্বাধীনতার রূপ ফুটিয়ে তোলে।

জেলা সরকারি গণগ্রন্থাগারের পরিচালক মো: মনিরুজ্জামান বলেন, “নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার প্রকৃত তাৎপর্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। শিশুদের আঁকা প্রতিটি ছবিতে দেশপ্রেমের প্রতিফলন ঘটেছে। বিশেষ করে প্রতিবন্ধী শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে আরও সার্থক করে তুলেছে।

অনুষ্ঠান শেষে  বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং  তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন