হোম খুলনানড়াইল নড়াইলে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত, বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান

নড়াইলে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত, বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান

কর্তৃক Editor
০ মন্তব্য 77 ভিউজ

মোস্তফা কামাল:

স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণএই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ( এপ্রিল) বেলা ১১টায় জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

সকালে সিভিল সার্জন অফিস চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন।

র‌্যালি পরবর্তী সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদের সভাপতিত্বে সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার,জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ সুব্রত কুমার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে পরিবেশগত জীবনযাত্রার নানা কারণে মানুষের স্বাস্থ্যঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক আধুনিক চিকিৎসাসেবা এবং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা অপরিহার্য। বক্তারা সুস্থ সমাজ গঠনে স্বাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সরকারি উর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, মাঠকর্মী, গণমাধ্যমকর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন