নড়াইল প্রতিনিধি:
‘ইশারা ভাষার ব্যবহার, বাক–শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে যথাযোগ্য মর্যাদায় বাংলা ইশারা ভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যারি শেষে শহর সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মোঃ রুবেল শেখ এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপ–পরিচালক এ,টিিএম মাছুদ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা এবং সমাজসেবা অফিসার তমা রায়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে ইশারা ভাষার প্রসার অত্যন্ত জরুরি। তাঁদের অধিকার নিশ্চিত করতে এবং যোগাযোগের মাধ্যম হিসেবে ইশারা ভাষাকে আরও জনবোধ্য করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা–কর্মচারী, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং বিপুল সংখ্যক প্রতিবন্ধী ব্যক্তি ও তাঁদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।
