হোম খুলনানড়াইল নড়াইলে নির্বাচনী সরঞ্জাম বিতরণ সম্পন্ন

নড়াইলে নির্বাচনী সরঞ্জাম বিতরণ সম্পন্ন

কর্তৃক Editor
০ মন্তব্য 77 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর, কালিয়া লোহাগড়া উপজেলার ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণের কাজ সম্পন্ন হয়েছে। বুধবার সকাল থেকে জেলা শিল্পকলা একাডেমি চত্বরসহ সংশ্লিষ্ট উপজেলা কার্যালয়গুলো থেকে এসব সরঞ্জাম প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়।

সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে সদর উপজেলার ব্যালট বাক্স, ব্যাগ, গালাসহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি এম রাহসিন কবির। বিতরণ প্রক্রিয়া দ্রুত স্বচ্ছ করতে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে ৪টি আলাদা স্টল স্থাপন করা হয়। সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে মালামাল বুঝিয়ে দেওয়ার সময় উপজেলা নির্বাচন অফিসারসহ পুলিশ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার দুটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা লাখ ৭৭ হাজার ৩০০ জন। আসনভিত্তিক ভোটার বিন্যাস নিচে তুলে ধরা হলো: নড়াইল মোট ভোটার লাখ ৯১ হাজার ১৩৬ জন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন জন। নড়াইল: মোট ভোটার লাখ ৮৬ হাজার ১৬৪ জন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন জন।

জেলা প্রশাসক জেলা রিটার্নিং কর্মকর্তা . মোহাম্মদ আবদুল ছালাম বলেন,”সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। সরঞ্জামাদি বিতরণের পাশাপাশি কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয় রয়েছে।

সরঞ্জামাদি গ্রহণ শেষে প্রিজাইডিং কর্মকর্তারা পুলিশ আনসার সদস্যদের পাহাড়ায় স্বস্ব কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন। জেলাজুড়ে এখন শুধুই ভোটের অপেক্ষা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন