হোম অর্থ ও বাণিজ্য নকল প্রসাধনী উৎপাদন-বিক্রি, ১০ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

বাণিজ্য ডেস্ক :

রাজধানীর লালবাগ, কামরাঙ্গীরচর ও হাজীরবাগ এলাকায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় অনুমোদনহীন নকল প্রসাধনী, খাদ্যদ্রব্য ও মশার কয়েল উৎপাদন, মজুত ও বিক্রি করায় ১০ প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা পৌনে ৬টা এবং বেলা সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০-এর সমন্বয়ে দুটি দল রাজধানী ঢাকার লালবাগ, কামরাঙ্গীরচর ও হাজীরবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

এ সময় বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আলাদত এসব এলাকায় অনুমোদনহীন নকল প্রসাধনী, খাদ্যদ্রব্য, মশার কয়েল ও সুপার গ্লু উৎপাদন, মজুত ও বিক্রির অপরাধে ১০ প্রতিষ্ঠানকে জরিমানা করেন।

এর মধ্যে সোনারগাঁও ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিকে ২ লাখ টাকা, রমিহ এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা, হক বেকারিকে ২ লাখ টাকা, গার্ডেন ফুডকে ৫০ হাজার টাকা, প্রিয় ফুডকে ১ লাখ টাকা, সুনামি ফুডকে ৫০ হাজার টাকা, এ. জেড. প্রোডাক্টস বিডিকে ২ লাখ টাকা, এম আর মার্কেটিং কোম্পানিকে ১ লাখ টাকা, এক্সিলেন্ট সার্ভিসকে ১ লাখ টাকা ও হাবিব হার্বালকে ১ লাখ টাকা করে সর্বমোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বেশ কিছুদিন ধরে এ অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল প্রসাধনী, খাদ্যদ্রব্য, মশার কয়েল ও সুপার গ্লু উৎপাদন, মজুত ও বাজারজাত করে আসছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন