হোম ফিচার ধর্মীয় ভাবাবেগে আঘাত করা উচিত নয়: নুসরাত

বিনোদন ডেস্ক :

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান তথ্যচিত্রের পোস্টারে হিন্দু দেবীর অবমাননার কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘কখনোই ধর্মীয় ভাবাবেগে আঘাত করা উচিত নয়।’

পরিচালক লীনা মণিমেকালাই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন তথ্যচিত্র ‘কালী’র পোস্টার শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, ধূমপান করছেন মা কালী। শুধু তাই নয়, পোস্টারে ব্যবহার করা হয়েছে সমকামী পতাকাও। যা নিজের হাতে ধরে আছেন কালী মা। ইতোমধ্যে হিন্দু দেবীর সম্মানহানির জন্য ‘গৌ মহাসভা’র প্রধান অজয় গৌতম এই তথ্যচিত্রের পরিচালকের বিরুদ্ধে অভিযোগ করেছেন দিল্লি পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। আর এই পোস্টার নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেত্রী নুসরাত জাহান।

ইতোমধ্যে এই পোস্টার ঘিরে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। শিল্পের নাম নিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাতের বিষয়ের মতো প্রশ্ন তুলেছেন অনেকেই। টলিউড অভিনেত্রী নুসরাত জাহান স্পষ্ট ভাষায় বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ‘কখনোই ধর্মীয় ভাবাবেগে আঘাত করা উচিত নয়।’

পরিচালক লীনা মণিমেকালাই পোস্টারটি শেয়ার করার পাশাপাশি লিখেছিলেন, ‘কানাডা ফিল্ম ফেস্টিভ্যালে আমার ডকুমেন্টারি কালী লঞ্চ করায় আমি উচ্ছ্বসিত।’ এই পর্যন্ত সবই ঠিক ছিল। পোস্টারের থিম নিয়েই বাঁধে গণ্ডগোল। বিষয়টি নিয়ে ফের টুইটবার্তায় তিনি লিখেছেন, ‘আমার হারানোর কিছু নেই। আমি সবসময় আমার মতো ভালো কাজটি করার চেষ্টায় করি।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

সম্পর্কিত পোস্ট

মতামত দিন