হোম ফিচার দৈনিক কালের চিত্রে হামলার ঘটনায় দেবহাটা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নিন্দা’র ঝড়

দেবহাটা প্রতিনিধি :

সাতক্ষীরার বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচণ স্থগিতাদেশকে কে কেন্দ্র করে গণমানুষের মুখপত্র ও বহুল প্রচারিত দৈনিক কালের চিত্র পত্রিকা অফিসে বর্বরোচিত হামলা, ভাংচুর এবং পত্রিকাটির সম্পাদক বীর মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাত বারের নির্বাচিত সাবেক সভাপতি, বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি, ভূমিহীন আন্দোলনের অন্যতম বর্ষিয়ান নেতা ও সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ আবু আহমেদের বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেবহাটা প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, নোড়ারচক-চারকুনি ভূমিহীন সংগ্রাম কমিটি এবং দেবহাটা-কালীগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দরা।

বুধবার দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক এএইচ সোহাগ হোসেন, নোড়ারচক-চারকুনি ভূমিহীন সংগ্রাম কমিটির সভাপতি আব্দুল গফফার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দেবহাটা-কালীগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির সভাপতি আব্দুল ওহাব সরদারসহ সংগঠন গুলোর নেতৃবৃন্দরা পৃথক পৃথক বিবৃতিতে ন্যাক্কারজনক এঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

একইসাথে সরকার দলীয় বর্ষিয়ান রাজনীতিবীদ ও বীর মুক্তিযোদ্ধার সম্পাদণায় প্রকাশিত পত্রিকা অফিসে ভাংচুরের পর থানায় এজাহার দিলেও, তা মামলা হিসেবে নথিভূক্ত না করে উল্টো পত্রিকার সম্পাদক আবু আহমেদের বিরুদ্ধে মিথ্যা মামলা ঋজু করার ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন নেতৃবৃন্দরা।

দেবহাটা প্রেসক্লাবের বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেছেন, ৩রা এপ্রিল কালের চিত্র পত্রিকার ওপর বর্বরোচিত ও সশস্ত্র যে হামলা হয়েছে, তাকে আমরা গোটা সাংবাদিকতা পেশা ও সাংবাদিকদের ওপর হামলা বলে মনে করছি। একটি মহল বহিরাগত শ্রমিকদের উষ্কে দিয়ে বীর মুক্তিযোদ্ধা ও বর্ষিয়ান রাজনীতিবীদ আবু আহমেদের সম্পাদনা প্রকাশিত পত্রিকা অফিসটিতে হামলা চালানো হয়েছে। একইসাথে বর্বরোচিত এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে সদর থানায় এজাহার দাখিল করা হলেও, পুলিশের পক্ষ থেকে অদ্যবধি এজাহারটি মামলা হিসেবে নথিভূক্ত না করে উল্টো পত্রিকার সম্পাদককে মামলার আসামী করায় সাংবাদিক সংগঠনটির পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেবহাটা প্রেসক্লাব নের্তৃবৃন্দরা।

নিন্দা ও প্রতিবাদের একই সূরে সূর মিলিয়ে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক এএইচ সোহাগ হোসেন বলেছেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের সম্পাদনায় প্রকাশিত দৈনিক কালের চিত্র পত্রিকাটি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পত্রিকা হিসেবে সর্বমহলে সমাদৃত। বর্তমান সরকারের শাষনামলে জেলা আওয়ামী লীগের সেই পত্রিকার ওপর বর্বরোচিত এ হামলার জড়িতদের দৃষ্টান্ত মূলোক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এদিকে নোড়ারচক-চারকুনি ভূমিহীন সংগ্রাম কমিটির সভাপতি আব্দুল গফফার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং দেবহাটা-কালীগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির সভাপতি আব্দুল ওহাব সরদার সহ অন্যান্য ভূমিহীন নেতারা তাদের বিবৃতিতে বলেছেন, বীর মুক্তিযোদ্ধা ও অধ্যক্ষ আবু আহমেদ সাতক্ষীরা জেলার ভূমিহীন আন্দোলনের একজন পথপ্রদর্শক। তিনি আজীবন জেলার ভূমিহীন জনপদ গুলোর গরীব, অসহায় মানুষের কল্যাণে কাজ করেছেন।

নির্যাতিত ও সুবিধা বঞ্চিত মানুষের অধিকার আদায়ে নিজের জীবন বাজি রেখে ছুটে চলেছেন। সেই পরোপরকারী মানুষটির বিরুদ্ধে মিথ্যা মামলা এবং তার পত্রিকা অফিসে হামলা ও ভাংচুরের মতো ঔদ্ধত্যপূর্ণ ঘটনা ভূমিহীন জনপদের মানুষ মেনে নেবে না। অবিলম্বে এঘটনায় জগিতদের গ্রেফতার পূর্বক কঠোর শাস্তির ব্যবস্থা করছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান তারা। অন্যথায় অধ্যক্ষ আবু আহমেদের কিছু হলে নব্বাইয়ের দশকের মতো সাতক্ষীরা জেলা জুড়ে কঠোর আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন ভূমিহীন নেতারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন