হোম অন্যান্যসারাদেশ দেশ এবং জনগণের স্বার্থে নেত্রী কখনো অপশক্তির কাছে মাথা নত করেনি, তার প্রমান পদ্মাসেতু আজ দৃশ্যমানঃ এমপি চন্দ

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি :

খুলনা-০৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি আওয়ামীলীগ সরকারের উন্নয়ন, অগ্রযাত্রা, সাফল্য, অর্জন এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে লালন করে আমাদের এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা মুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকল অপশক্তির বিরুদ্ধে মোকাবিলা করতে আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অনেক পরিশ্রম করেন। প্রিয় নেত্রীর দূরদর্শী চিন্তা চেতনা এবং অক্লান্ত পরিশ্রমের ফলে বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।দেশ এবং জনগণের স্বার্থে নেত্রী কখনো অপশক্তির কাছে মাথা নত করেনি,তার প্রমান পদ্মাসেতু আজ দৃশ্যমান।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকালে উপজেলা স্বেচ্ছসেবকলীগ আয়োজনে চুকনগর বাসস্ট্যান্ড চত্বরে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক এম,এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সরদার কবিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান রাসেল।

বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট রবীন্দ্র নাথ মন্ডল, আলহাজ্ব মোস্তফা কামাল খোকন, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ উদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোকলেসুর রহমান বাবুল, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহানওয়াজ হোসেন জোয়ার্দার, সহ-সভাপতি মোঃ নাজিবুর রহমান নাজু, সহ-সভাপতি আবু সাঈদ সরদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক এমএম আজিজুর রহমান রাসেল।

উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক এম,এম সুলতান আহমেদ, সাংগঠনিক সম্পাদক জি,এম ফারুক হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোল্লা সোহেল রানা, মহিলা বিষয়ক সম্পাদিকা শীলা রাণী মন্ডল, ডুমুরিয়া উপজেলা যুবলীগের সম্মানিত আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, উপজেলা ছাত্রলীগের সভাপতি খান আবুল বাশারসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন