রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর) :
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য্য এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে উন্নীত হচ্ছে। দেশের মানুষের দারিদ্র থেকে মুক্তির জন্য তিনি একের পর এক অগ্রাধীকার ভিত্তিক বিভিন্ন প্রকল্প ও কর্মসূচী বাস্তবায়ন করে চলেছেন।
বাংলাদেশকে উন্নত দেশে পরিনত করার লক্ষে প্রধানমন্ত্রী আরও একটি বিশেষ দারিদ্র বিমোচন মূলক উদ্যোগ গ্রহন করেছেন। আর সেটি হচ্ছে সারাদেশে এক হাজার জীবিকায়ন শিল্প পল্লী প্রতিষ্ঠা করা। অর্থাৎ এক হাজার গ্রামে কারুশিল্প , হস্তশিল্প পন্য ভিত্তিক শিল্প প্রতিষ্ঠা করা হবে। জীবিকায়ন শিল্প পল্লী গঠন করা হলে দেশের উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের গুনগত মান উন্নয়ন, বহুমুখীকরন, উৎপাদন বৃদ্ধি ও বাজার সম্প্রসারন ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে সামগ্রিক পল্লী উন্নয়নে নবযুগের সূচনা হবে।
প্রতিমন্ত্রী শুক্রবার বেলা ১১টায় মণিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা ঋষিপল্লীতে বিআরডিবির পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায়ের আয়োজনে ”জীবিকায়ন শিল্প পল্লীর” উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডুর সভাপতিত্বে প্রতিমন্ত্রী আরো বলেন, এ পল্লীর ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে সব ধরনের প্রমোশনাল সুবিধা প্রদান করে সাবলম্বী করে গড়ে তোলা হবে। পর্যায়ক্রমে এ শিল্প পল্লীকে দেশের প্রতিটি ইউনিয়নে সম্প্রসারন করার পরিকল্পনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রতিটি গ্রামকে অর্থনৈতিক কর্মকান্ডের কেন্দ্রবিন্দুতে পরিনত করে মডেল করা হবে। যুব সমাজ যেন চাকুরির পেছনে না ছুটে নিজেরা উদ্যোক্তা হোন সেই উদ্যোগ গ্রহন করতে হবে।
পল্লী প্রধান বাংলাদেশের মোট জনগোষ্ঠির শতকরা ৬২.৮ভাগ পল্লীতে বসবাস করে। আর এ পল্লীতে অর্থনৈতিক কর্মকান্ডের প্রসার , পল্লী উৎপাদন বৃদ্ধি ও উৎপাদিত পণ্যের সুসংহত বিপণন ব্যবস্থার মাধ্যমে উন্নত পল্লী গঠনে জীবিকায়ন শিল্প পল্লী সহায়ক ভুমিকা পালন করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যেই পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ মশিউর রহমান এনডিসি,বলেন, এ পল্লীতে পুরাতন টায়ার-টিউব হতে জুতা তৈরির মাধ্যমে টায়ার-টিউব শিল্পের সূচনা হয়। কিন্তু এ শিল্পের সাথে জড়িত ব্যক্তিগন নিজস্ব সংগঠন না থাকা, দক্ষতার অভাব, তাদের পুঁজির স্বল্পতা, পণ্যের গুনগত মানোন্নয়নে প্রযুক্তির অভার ও বাজারজাতকরণে সমস্যাসহ নানা কারনে এ শিল্পকে গ্রামবাসী কাংখিত পর্যায়ে পৌছতে পারছেন না। বিআরডিবি জীবিকায়ন শিল্প পল্লীর আওতায় তাদের সমস্যা সমূহ চিহ্নিত করে প্রযুক্তি, প্রশিক্ষন, ও মুলধন সহায়তাসহ বিভিন্ন প্রমোশনাল সহয়তা প্রদান পূর্বক তাদের জীবিকায়নকে লাভজনক পর্যায়ে উন্নীতকরনে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবে।
অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌরমেয়র কাজী মাহমুদুল হাসান, পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায়ের প্রকল্প পরিচালক আলমগীর আল নেওয়াজ।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকারের পরিচালনা এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, সহকারী কমিশনার (ভুমি) হরেকৃষ্ণ অধিকারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, উপজেলা প্রকল্প কর্মকর্তা আব্দুর সবুর, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সিরাজুল ইসলাম, আব্দুল আলিম জিন্নাহ, আলমগীর কবির লিটন, সাবেক চেয়ারম্যান গাজী মোহাম্মাাদ আলীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, জীবিকায়ন শিল্প পল্লীর সাথে সম্পক্ত জনসাধারনসহ বিআরডিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ঋষি পল্লীর ১০জন জীবিকায়ন শিল্প উদ্যোক্তাকে ১৩ লাখ টাকার চেক প্রদান করেন। এরপর প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য কিকেলে কেশবপুরের আলতাপোলে কাঠশিল্প পল্লী উদ্বোধন, পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সন্ধ্যার পর তিনি উপজেলার গোপালপুর স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত স্বাধীনতা দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকীর অনূষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
