হোম অন্যান্যসারাদেশ দেবহাটায় শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

দেবহাটা প্রতিনিধি :

দেবহাটায় শিশু অধিকার সপ্তাহ উৎযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগীতায় সরকারি বিবিএমপি ইন্সটিটউশনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মদন মোহন পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জেন্ডার এ্যান্ড এডভোকেসি অফিসার অনিন্দিতা বিশ্বাস।

আলোচনা সভায় শিশু সুরক্ষা, শিশু অধিকার নিশ্চিত করা, উগ্রবাদ রোধে ভূমিকা রাখা, আমরা কন্যা শিশু, তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো এ বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন