হোম অন্যান্যসারাদেশ দেবহাটায় ঐতিহ্যবাহী লাঠি খেলা ও সার্কাস

দেবহাটা প্রতিনিধি:

সাতক্ষীরার দেবহাটায় গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী লাঠি খেলা ও সার্কাস অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার সুবর্ণাবাদ ফুটবল মাঠে ইউনাইটেড ক্লাবের আয়োজনে উক্ত লাঠি খেলা ও সার্কাস অনুষ্ঠিত হয়। আশাশুনির দি নিউ রকেট সার্কাস গ্রুপের ব্যবস্থাপনায় উপজেলার সহস্রাধিক মানুষ মনোমুগ্ধকর লাঠি খেলা ও সার্কাস উপভোগ করেন।

ইউনাইটড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষ্ণপদ সরকারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও কুলিয়া ইউনিয়ন পরিষদের পাঁচবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান মো. আছাদুল হক।

বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান বর্মন, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক এএফএম আব্দুল্যাহ, তাঁতী লীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনাইটেড ক্লাবের সভাপতি রবিউল ইসলাম ও সেন্ট্রাল হাইস্কুলের শিক্ষক সঞ্জয় কুমার সরকার।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন