হোম খুলনাসাতক্ষীরা দেবহাটার উত্তর সখিপুর প্রামাণিক পাড়ায় পূজা মণ্ডপ পরিদর্শন ও মহোৎসব অনুষ্ঠিত

দেবহাটার উত্তর সখিপুর প্রামাণিক পাড়ায় পূজা মণ্ডপ পরিদর্শন ও মহোৎসব অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 58 ভিউজ
দেবহাটা প্রতিনিধি :
দেবহাটা উপজেলার উত্তর সখিপুর প্রামাণিক পাড়ায় শুক্রবার (৩ এপ্রিল) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পূজা মণ্ডপ পরিদর্শন ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন, আরতি, গীতাপাঠ, ভক্তিমূলক সংগীত, শাস্ত্র আলোচনা, মহাদর্শন ও ভোগসেবার আয়োজন করা হয়। এতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।অনুষ্ঠানটি পরিচালনা করেন বাবু শ্যামা চরণ গোঁসাই ও বাবু শিব সরকার।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব, ডাকসুর সাবেক নেতা ও বর্তমান জেলা বিএনপির অন্যতম সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, সখিপুর মিতালি সংঘের সভাপতি ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম,দেবহাটা উপজেলা শ্রমীকদলের সভাপতি ও ইউপি সদস্য মোখলেছুর রহমান, বিএনপির ১নং ওয়ার্ড সভাপতি মোঃ আহম্মাদ আলী, সখিপুর ইউনিয়নের ইউপি সদস্য মোছাঃ সাজু পারভীন প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন