হোম খুলনাসাতক্ষীরা দেবহাটায় ইসলামী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

দেবহাটায় ইসলামী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

কর্তৃক Editor
০ মন্তব্য 51 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা আওতাধীন দেবহাটা থানা শাখার ২০২৬ সেশনের নবগঠিত আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৩:০০টায় আয়োজিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম আল-আমীন, সাধারণ সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক, জেলা শাখা।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দেবহাটা থানা শাখার সভাপতি মাওলানা মুফতী আবু নাইম এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দেবহাটা থানা শাখার সেক্রেটারি মাওলানা ডা. আহসানুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ২০২৬ সেশনের আহ্বায়ক কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মনোনীত হন মুহাম্মাদ ওয়ালিদ হাসান, সহ-সভাপতি মুহাঃ আতাউর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন মুহাঃ তৌহিদ হাসান।
প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। তিনি বলেন, ছাত্রসমাজকে নৈতিকতা, শৃঙ্খলা ও ইসলামী মূল্যবোধে গড়ে তুলতে সংগঠনের দায়িত্বশীলদের আন্তরিকতা ও ত্যাগী মনোভাব প্রয়োজন। বিশেষ অতিথিরাও নবগঠিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে দেবহাটা থানা শাখা সাংগঠনিক কার্যক্রমে আরও গতিশীল ও কার্যকর ভূমিকা রাখবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন