হোম অন্যান্যসারাদেশ তালা উপজেলা কৃষকলীগের উদ্যোগে গনতন্ত্রের বিজয় শোভা যাত্রা অনুষ্ঠিত:

নিজস্ব প্রতিনিধি :

তালা উপজেলা কৃষকলীগের উদ্যোগে পাটকেলঘাটা বাজারে গতকাল বিকাল ৪টায় গনতন্ত্রের বিজয়ের দ্বিতীয় বছর পুর্তিতে এক বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়। বাজারের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পটকেলঘাটা পাঁচ রাস্তার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।

তালা উপজেলা কৃষকলীগের আহবায়ক মুক্তিযোদ্ধা ময়নুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব ইন্দ্রজিৎ কুমার, সাধুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, কেন্দ্রীয় সদস্য দিলীপ অধিকারী, জেলা কৃষকলীগের সহ সভাপতি সম আতিয়ার রহমান, সরুলিয়া কৃষকলীগের আহবায়ক নজরুল ইসলাম, কৃষক নেতা বিধান দাশ, দেবব্রত দেবনাথ, লিটন মোড়ল, নাজমুল হাসান মিঠু, মনিরুজ্জামান, গোপাল দাশ, লুৎফর রহমান প্রমুখ।

পথ সভায়, বক্তারা গনতন্ত্রের বিজয়কে তরান্বিত করার জন্য ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নকে জন সস্মুখে তুলে ধরার জন্য ঐক্যবদ্ধ ভাবে তালা উপজেলার তৃণমুল পর্যায়ে বিশেষ ভুমিকা পালন করার জন্য নেতা কর্মিদের আহবান জানান।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন