নিজস্ব প্রতিনিধি :
তালা উপজেলার মাগুরা ইউনিয়নের নিটুল বাহিনীর অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে এলাকাবাসী। এ ব্যাপারে জেলা পুলিশ সুপার সহ উর্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন সহ তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে তারা ।
খোঁজ নিয়ে জানা গেছে, নিটুল সম্প্রতি বিদ্যুৎ বাহিনীর সক্রিয় সদস্য সেজে এলাকায় ত্রাস সৃষ্টি করে চলেছে।
এলাকায় সন্ত্রাসী ষ্টাইলে জমি দখল চাঁদা দাবি সহ এলাকায় বিভিন্ন অপরাধ মুলক কাজ সংঘটিত করে চলেছে সে। নিটুল উপজেলার মাগুরা গ্রামের মৃত আদ্বুল লতিফ শেখ ওরফে খুদুর ছেলে। মাগুরা গ্রামের নজরুল শেখ জানান নিটুল এলাকায় চাঁদা দাবি জমি দখলে লিপ্ত আছে সবসময়। সে এতটা ভয়ঙ্কর যে তাদের ভয়ে কেউকথা বলতে সাহস পায় না।
সম্প্রতি সে তার বাহিনী নিয়ে মাগুরা বাজারে সরকারী রাস্তার উপর টিন দিয়ে ঘিরে দোকান নির্মানে চেষ্টা চালাচ্ছে। ইতিপূর্বে এ ঘটনা নিয়ে ৮ মার্চ দৈনিক পত্রদূত, কালের চিত্র, সাতঘরিয়া সহ বিভিন্ন পত্রিকায় রাতের আঁধারে কপোতাক্ষ নদের পাশে জবর দখলের অভিযোগ শিরোনামে তার নামে সংবাদ প্রকাশিত হয় হয়।
মাগুরা শাহ পীর জয়নুদ্দীন দাখিল মাদ্রাসার সুপার আলাউদ্দীন জানান, আমি মাদ্রাসায় সরকারী বরাদ্ধে ঘরের সংষ্কার কাজ করছিলাম। এ সময় নিটুল সহ ৫/৬ অজ্ঞাত কয়েকজন যুবক এসে কাজ বন্ধ করে দিয়ে মোটা অংকের চাঁদা দাবী করে। বিষয়টি নিয়েে মাদ্রাসা সুপার গত ২৭/৭/০২২ তারিখে তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবর একট অভিযোগ করেন।
একই এলাকার ফিরোজ আহম্মেদ জানান, নিটুল সম্প্রতি মাগুরা বাজারের বীর মুক্তিযোদ্ধা শহীদ আবুল হেসেন এর মাজারের যাতায়াতের একমাত্র রাস্তাটি বন্ধ করে বাজারের কাঠ ব্যবসায়ী মারফত আলীকে হারি দিয়েছে।
এ বিষয়ে মারফত আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিটুল ভা বলল তাদেন জায়গা বলে আমার কাছ থেকে, ৫ হাজার টাকা নিয়েছে বাকী ৩ হাজার দুচার দিনের মধ্যে দিতে হবে । তবে আমি যখন শুনেছি ঐ রাস্তাটি নিটুলের নয় তখন আমি নিটুলের নিকট থেকে টাকা ফেরত চেয়েছি। তিনি আরো বলেন, আমি খোঁজ নিয়ে জানতে পারলাম সে একজন ভয়ঙ্কর সন্ত্রাসী। সবশেষে এলাকাবাসী সুষ্ঠ তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার জন্য জেলা পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেছে।
বিষয়টি নিয়ে অভিযুক্ত নিটুলের সাথে কথা বললে তিনি বলেন, আমি এলাকার মানুষের আপদে বিপদে পাশে দাঁড়াই বলে এলাকায় শত্রু বেড়ে গিয়েছে। তারাই আমাকে সন্ত্রাসীর তকমা লাগিয়ে উল্টাপাল্টা বলে নিউজ করাচ্ছে তাতে আমার কিছু যায় আসেনা।
