কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃতি সন্তান শেখ জাকারিয়া ইবনে সাঈদ (শাওন) আইনজীবীদের অভিভাবক প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রিলি, রিটেন ও ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর বার কাউন্সিলের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন।
পরবর্তী পদক্ষেপ হিসেবে যথাযথ ডকুমেন্টস ও ফি জমা দিয়ে ঢাকা বার এসোসিয়েশনে যোগদানের মাধ্যমে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে কর্মজীবন শুরু করেছেন। তিনি কালিগঞ্জ উপজেলার বাজার গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী শেখ সাঈদ হোসেন ও গৃহিণী কানিজ জাকিয়া সুলতানার জ্যেষ্ঠ পুত্র। তিনি মরহুম শেখ আহম্মাদ আলীর পৌত্র ও সাবেক (এমএলএ) মরহুম জিএম ওকলাত আলীর নাতি এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন এর ভাইপো। তিনি ২০১৭ সালে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক থেকে আইন শাস্ত্রে এলএলবি (সম্মান) ও ২০১৮ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম প্রথম শ্রেণীতে প্রথম হয়ে কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ থেকে পোস্ট গ্রাজুয়েড ডিপ্লোমা ইন জেনোসাইড স্টাডিজ সম্পন্ন করেন।
ঢাকা ল্যান্ড সার্ভে ইনস্টিটিউট থেকে ল্যান্ড সার্ভে কোর্স কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। গবেষণার সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে অ্যাডভান্সড কোর্স অন রিসার্চ মেথডলজি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধীনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সার্বিক সহযোগিতায় অ্যাডভান্স ট্রেনিং অন রিসার্চ মেথডলজি কোর্স সম্পন্ন করেন। পরবর্তীতে আইন ও মানবাধিকার বিষয়ক অধিকার জ্ঞান অর্জনের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগে মাস্টার্স অফ হিউম্যান রাইটস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের উপরে পড়াশোনা করছেন।
বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আইন শাস্ত্রে ভালো ফলাফলের সুবাদে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক থেকে তিনবার ভাইস চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড ও তিনবার ডিন’স অ্যাওয়ার্ড অর্জন করেন। তিনি ২০০৯ সালে কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও ২০১১ সালে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ খুলনা থেকে এইচএসসি সমাপ্ত করেন।ছাত্রজীবন থেকে তার ছিলো পড়াশোনার প্রতি অধীর আগ্রহ। পড়াশোনার পাশাপাশি নানা বিধ সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে তার ছিলো নিবিড় পদচারণা।
তিনি ছাত্র জীবন থেকে বক্তৃতা, একক অভিনয়, উপস্থাপনা, কবিতা পাঠ, ছোট গল্প লেখা সহ নানা বিধ কার্যক্রমে অংশগ্রহণ করে। এরই ধারাবাহিকতায় স্কুল, আন্তঃস্কুল, উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ে কৃতিত্বের সাথে অংশগ্রহণ করে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছেন। এ সকল কর্মকান্ডের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নকালে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ সহ নানা বিধ উন্নয়নমূলক ও সামাজিক মূলক কার্যক্রমের অংশগ্রহণে ছিল উল্লেখযোগ্য।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার সহধর্মিণী প্রকৌশলী মুসলিমা খাতুন মীম এস কে জাকারিয়া এন্ড এসোসিয়েটসে হেড অফ আইসিটি অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। তার এই নতুন পথ চলা ও ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানত চাইলে তিনি বলেন, “প্রতিটি নাগরিক বিশেষ করে নিজ জন্মভূমি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মানুষের জন্য আইনী প্রতিকার ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে যেতে চাই।” তিনি যেন আগামী দিনগুলোতে আপনাদের আইনী সেবা দিতে পারেন সেই জন্য সকলের দোয়া প্রার্থনা করেছেন।
