হোম অন্যান্যসারাদেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজন হাসপাতালে

অনলাইন ডেস্ক :

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে দুইজন হাসপাতালে ভর্তি হয়েছে। তারা দুজনই ঢাকার  বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ছয়জন। এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২২ জন এবং অন্যান্য বিভাগে ১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৫৭৮ জন রোগীহা সপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ২৭৮ জন এবং ঢাকার বাইরে ৩০০ জন।

অন্যদিকে, ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৩৪ জন। এর মধ্যে ঢাকায় ২৫৪ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ২৮১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ছয়জনের।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন