হোম খেলাধুলা ডাবল সুপার ওভারের পাগলাটে ম্যাচে আফগানদের হারালো দক্ষিণ আফ্রিকা

ডাবল সুপার ওভারের পাগলাটে ম্যাচে আফগানদের হারালো দক্ষিণ আফ্রিকা

কর্তৃক Editor
০ মন্তব্য 75 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার এক পাগলাটে ম্যাচ দেখেছে ক্রিকেট বিশ্ব। মূল ম্যাচ হয় টাই। এরপর ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানেও হয় টাই। শেষমেশ দ্বিতীয় সুপার ওভারে শেষ হাসি হাসে প্রোটিয়ারা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) আহমেদাবাদে টস হেরে আগে ব্যাট করতে নেমে রায়ান রিকেলটন আর কুইন্টন ডি ককের জোড়া ফিফটিতে ১৮৭ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের পথে ছিল আফগানিস্তানও। তবে শেষদিকে টানা উইকেট হারিয়ে কিছুটা এলোমেলো হয়ে পড়ে আফগানরা।

শেষ ওভারে জয়ের জন্য আফগানদের প্রয়োজন ছিল ১৩ রান। হাতে ছিল এক উইকেট। বোলিংয়ে আসেন কাগিসো রাবাদার। প্রথম ডেলিভারিটিই করলেন নো, পরের ডেলিভারি ওয়াইড! এরপর আরও একটি নো বল করেন। চতুর্থ বৈধ বলে ফজলহক ফারুকি রান আউটের ফাঁদে পড়লে ম্যাচ টাই হয়ে যায়। ১৯ ওভার ৪ বলে ১৮৭ রানে অলআউট হয় আফগানিস্তান।

ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে ব্যাটিংয়ে আসেন আফগানিস্তানের দুই ব্যাটার আজমতউল্লাহ ওমরজাই ও রহমানউল্লাহ গুরবাজ। দক্ষিণ আফ্রিকার পক্ষে বোলিং করতে আসেন লুঙ্গি এনগিদি। প্রথম দুই বলেই দুই বাউন্ডারি হাঁকান ওমরজাই। ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চারের পরের বলে ছক্কার মার।

পরের দুই বলে দুটি সিঙ্গেলস। পঞ্চম বলে আরেকটি বাউন্ডারি পেলেন ওমরজাই। শেষ বলে এক রানের বেশি নিতে পারেননি। তাতে স্কোরবোর্ডে ১৭ রান দাঁড় করায় তারা।

দক্ষিণ আফ্রিকার পক্ষে ব্যাট করতে নামেন ডেভিড মিলার ও ডেওয়ার্ল্ড ব্রেভিস। বোলিংয়ে ফজলহক ফারুকি। প্রথম বলে সিঙ্গেল নেন মিলার। দ্বিতীয় বলে ছক্কা হাঁকান ব্রেভিস। তবে পরের বলেই আউট হন তিনি। শেষ বলে জয়ের জন্য সাত রানের দরকার ছিল প্রোটিয়াদের। ছক্কা হাঁকিয়ে টাই করেন স্টাবস।

দ্বিতীয় সুপার ওভারে ঝড় তোলেন প্রোটিয়া দুই ব্যাটার ডেভিড মিলার ও ত্রিস্টান স্টাবস। তিন ছক্কার মারে ২৩ রানের বড় পুঁজি গড়েন তারা। আফগানিস্তানের জয়ের জন্য লক্ষ্যটা দাঁড়ায় ২৪।

মোহাম্মদ নবী দুই বল খেলে সাজঘরে ফিরে যান। তবে পরের তিন বলে তিন ছক্কা হাঁকিয়ে আবারও জমিয়ে দেন গুরবাজ। শেষ বলে জয়ের জন্য দরকার ছিল ৬ রান। কেশব মহারাজের ওয়াইডে আরও নাটকীয় রূপ নেয় ম্যাচ। শেষ বলে ক্যাচ আউট হন গুরবাজ। এতে ৪ রানের জয় পায় দক্ষিণ আফ্রিকা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন