জাতীয় ডেস্ক :
বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১৫ আগস্ট) রাতে ঢাকা-রংপুর মহাসড়কের নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার কালিবালা এলাকার মোজাম্মেল হকের ছেলে হাবিব (২৫), কর্নপুর এলাকার রুস্তম আলীর ছেলে রকি (২২)।
পুলিশ জানায়, মোটরসাইকেলে বগুড়ার মহাস্থানের দিকে যাচ্ছিলেন হাবিব ও রকি। পথে মাটিডালী বিমান মোড় এলাকায় পৌঁছালে রংপুর থেকে ঢাকাগামী কলাবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান হাবিব।
গুরুতর আহত অবস্থায় রকিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
