জাতীয় ডেস্ক :
টেকনাফে একটি ওয়ান শ্যুটারগান, দুই রাউন্ড গুলি ও একটি চাপাতিসহ নুর হাসন (১৯) প্রকাশ বাইন্না নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে এপিবিএন।
বৃহস্পতিবার (৩০ জুন) ভোরে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবির থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক তারিকুল ইসলাম।
তিনি জানান, আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে নুরালী পাড়াস্থ পাহাড়ের ঢালু থেকে উদ্ধার করা হয় অস্ত্র।
আটক নুর হাসন নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের আই/৯ ব্লকের মোস্তফা কামালের ছেলে। সে রোহিঙ্গা সন্ত্রাসী খালেক গ্রুপের সক্রিয় সদস্য বলে জানিয়েছেন এপিবিএন কর্মকর্তা তারিকুল ইসলাম।
