হোম অন্যান্যসারাদেশ টাঙ্গাইলে পৌর নির্বাচন পরবর্তী সহিংসতায় ১৫ বাড়ি ভাংচুর, পুরুষ শূন্য এলাকা

সংকল্প ডেক্স :

টাঙ্গাইলের ভূঞাপুরে পৌর নির্বাচন পরবর্তী সহিংসতায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। উপজেলার কুতুবপুরে বিজয়ী কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেনের লোকজন প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী জাহিদুল ইসলামের, সমর্থকদের কমপক্ষে ১৫ টি বাড়ি ভাংচুর করে।

এ ঘটনায় আতঙ্কে পুরুষ শূণ্য হয়ে পড়েছে ওই এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা জানান, গতকাল পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেনের, পক্ষে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। হাতের আঙ্গুল কেটে নেয়া হয়, বিজিত কাউন্সিলর প্রার্থী জাহিদের সমর্থক সূচী বেগমের।

ফলাফল প্রকাশের পর বিজয়ী কাউন্সিলর প্রার্থী আনোয়ারের লোকজন, পরাজিত কাউন্সিলর প্রার্থী জাহিদের লোকজন আজহার, শামছুল, জলিল, মান্নান, সাদেক, আমজাদ, আনোয়ার, শহীদুজ্জামান, শামছুজ্জামান, সাইফুল, সবুর, মোমেন, করিম মেম্বার, ইসরাইল, সাত্তারে বাড়িতে দফায় দফায় হামলা চালিয়ে ভাংচুর করে।

এ ঘটনায় রাত থেকেই পুরুষশুণ্য হয়ে পড়েছে ওই এলাকা। ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো রাশিদুল ইসলাম জানান, নির্বাচন পরবর্তী সহিংসতায় কুতুবপুর এলাকায় ভাংচুরের ঘটনা ঘটেছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন