ঝিনাইদহ অফিস :
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়, গীতাঞ্জলি সড়কস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ে, ঝিনাইদহ সদর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে, ঝিনাইদহ সদর উপজেলা যুবদলের বিপ্লবী আহবায়ক জনাব আশরাফুল ইসলাম আশরাফের সভাপতিত্বে, দোয়া ও এতিম, দুস্হদের মাঝে খাবার বিতরণ করা হয়।
দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া‘র উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, ঝিনাইদহ ২ আসন থেকে চার (৪) চার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, ঝিনাইদহ জেলা বিএনপি’র সাবেক সভাপতি, মুক্তিযোদ্ধা কমান্ডার, আলহাজ্ব মসিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ ঝিনাইদহ জেলা যুবদলের বিপ্লবী সভাপতি আহসান হাবীব রনক।
আরো উপস্থিত ছিলেনঃ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ নুরুদ্দিন আহমেদ পিকু, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক, জেলা যুবদলের কার্যকরী সদস্য সাইফ মাহমুদ মামূন, হরিণাকুণ্ড পৌর যুবদলের আহবায়ক মোঃ হারুন-অর-রশিদ, ঝিনাইদহ সদর পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক কাজী তরিকুল ইসলাম উক্তি, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসাইন সবুজ, সদর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রিপন হোসেন, যুবদলের অন্যতম নেতা মোঃ মেহেদী হাসান সহ জেলা, থানা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া‘র রোগমুক্তি কামনায় দোয়া পরিচালনা করেনঃ ঝিনাইদহ জেলা ওলামা দলের সভাপতি আল মাহাদী লিপিয়ার।
