হোম অন্যান্যসারাদেশ ঝিনাইদহে ফেন্সিডিল ও গাজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ
ঝিনাইদহ পতিনিধি :
ঝিনাইদহে ২ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার রাতে শহরের বাসটার্মিনাল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭১ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাজা উদ্ধার করা হয়।
আটককৃত হাজেরা খাতুন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের ওমেদুল মন্ডলের স্ত্রী ও একই উপজেলার সদরপাড়া গ্রামের আব্দুর রশীদের মেয়ে সুজিদা আক্তার বিউটি।
ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি পরিবহনে মাদক ব্যবসায়ীরা মাদকসহ ঢাকা যাচ্ছে। এমন সময় ইন্সপেক্টর অপারেশন আবুল খায়ের শেখ এর নেতৃত্বে এসআই শফিকুল ইসলাম ও এস আই  মোকলেচুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হাজেরা খাতুন ও সুজিদা আক্তার বিউটিকে আটক করে।
ওসি আরও জানান, আটককৃত মাদক ব্যবসায়ী সুজিদা আক্তার বিউটির কাছ থেকে ২ কেজি গাজা ও হাজেরা খাতুনের কাছ থেকে ৭১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। আটককৃত ২ নারী মাদক ব্যবসায়ীর নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন