হোম অন্যান্যসারাদেশ ঝিনাইদহে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে মধ্যে সংঘর্ষে ১ জন নিহত, ঘটনার ৩ ঘন্টা পর প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থীর লাশ উদ্ধার

শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে লিয়াকত হোসেন বল্টু, নামের একজন নিহত হয়েছে। বুধবার রাতে শৈলকুপা পৌরসভার কবিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার ৩ ঘন্টা পর নদী থেকে প্রতিপক্ষ কাউন্সিলের লাশ উদ্ধার করা হয়েছে।

ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম জানান, বুধবার রাত ৮ টার দিকে শৈলকুপার কবিরপুর এলাকায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত হোসেন ও আলমগীর হোসেন খান’র, সমর্থকদের মাঝে প্রচারণা নিয়ে সংঘর্ষ হয়। এতে শওকত আলীর, ছোট ভাই লিয়াকত আলী বল্টুসহ ৫জন আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে, শাস্তির দাবি নিহতের স্বজনদের। নিহত লিয়াকত আলী বল্টু শৈলকুপার উমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন।

এদিকে ঘটনার ৩ ঘন্টা পর পার্শবর্তী কুমার নদ থেকে প্রতিপক্ষ কাউন্সিলর আলমগীর হোসেন খান বাবুর, লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ জানান, কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানাতে পোষ্ট মর্টেম রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন