ঝিনাইদহ অফিস :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১টি ও কোটচাঁদপুর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮ টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
জেলা নির্বাচন অফিস জানায়, জেলার দুটি উপজেলার ১৬টি ইউনিয়নে পুলিশ ১ হাজার ৫১ জন, আনসার সদস্য ২ হাজার ৬৩৫ জন ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, উপজেলার ১১টি ইউনিয়নে ১ লাখ ৮৭ হাজার ৮২৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৩৭৪ জন এবং নারী ভোটার ৯২ হাজার ৪৫১ জন। ইউপি চেয়ারম্যান পদে ২৯ জন, পুরুষ সদস্য পদে ৩১৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কালীগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নে ইতিমধ্যে তিনজন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরমধ্যে ১নং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নে নৌকা প্রতিকের ওহিদুজ্জামান ওদু, ৭নং রায়গ্রাম ইউনিয়নে নৌকা প্রতিকের আলী হোসেন অপু ও ৯নং বারবাজার ইউনিয়নে নৌকা প্রতিকের আবুল কালাম আজাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কোটচাঁদপুর উপজেলা নির্বাচন অফিসার ওয়াহিদ মুরাদ জানান, উপজেলার ৫টি ইউনিয়ননে মোট ভোটার ৮৭ হাজার ১’শ ৮৪ জন। এরমধ্যে পুরুষ ৪৪ হাজার ২’শ ১৮ জন এবং নারী ৪২ হাজার ৯’শ ৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইউপি চেয়ারম্যান পদে ৩৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৪৯ জন ও সাধারণ সদস্য পদে ১’শ ৮৪ জন।
