হোম অন্যান্যসারাদেশ ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

ঝিনাইদহ অফিস :

ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে। সকালে কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার সকালে খামার মুন্দিয়া গ্রামের দর্জি আইয়ুব হোসেন বাড়ি থেকে বাজারে চা পান করতে যাচ্ছিল। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ওই স্থানে পৌঁছালে দ্রুত গতির একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় পিকআপ ভ্যানটি আটক করলেও চালক পলাতক রয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন