হোম অন্যান্যসারাদেশ ঝালকাঠির প্রবীন সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমুর ইন্তেকাল

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির প্রবীণ সাংবাদিক প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান আজীবন সদস্য ও বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি হেমায়েত উদ্দিন হিমু শুক্রবার রাত ৮.১০ মিনিটের সময় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার বিকালে তিনি অসুস্থ হলে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালের সিসিইউতে প্রেরণ করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে সন্তান এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

হেমায়েত উদ্দিন হিমু ৫ বার ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি শুরু থেকে বাংলাদেশ টেলিভিশনের জেলা সংবাদদাতা জেলার দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, জাতীয় সংসদের শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া তার মৃত্যুতে ঝালকাঠি প্রেসক্লাব, রাজাপুর প্রেসক্লাব,জেলা আওয়ামীলীগ, জাতীয় পার্টি, দৈনিক গাউছিয়া ও আলোকিত ঝালকাঠি পরিবারসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন