হোম অন্যান্যসারাদেশ ঝালকাঠিতে ৩ নম্বর সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অধিদফতর

ঝালকাঠি প্রতিনিধি :

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে উপকূলীয় জেলা ঝালকাঠিতে ৩ নম্বর সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৈরী আবহাওয়ার প্রভাবে সকাল থেকে গুঁড়ি বৃষ্টি, ঝড়ো বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে নতুন করে বৃদ্ধি পেয়েছে সুগন্ধা ও বিষখালী নদীর পানি। ফলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) সকাল থেকেই থেমে থেমে প্রচণ্ড বাতাস আর গুমোট আবহাওয়ায় কর্মজীবী মানুষ বিপাকে পড়েছে। নদীতে তুফানের কারণে ট্রলারের যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। জেলার বিভিন্ন এলাকায় ঝড়ে গাছপালা উপড়ে পড়ার খবর এসেছে।

এদিকে বিষখালী নদীর বেড়িবাঁধ না থাকায় বিস্তীর্ণ এলাকা নতুন করে প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। জেলার চার উপজেলায় রোপা আমন পানির নিচে তলিয়ে গেছে। বৃষ্টিতে কাঁচা রাস্তাঘাট তলিয়ে অভ্যন্তরীণ যোগাযোগ বিপর্যস্ত হয়ে চরম দুর্ভোগে পড়েছে অসংখ্য মানুষ।

জেলা কৃষি বিভাগ জানিয়েছে, পানি জমে থাকলে সদ্য রোপণ করা বীজতলা নষ্ট হয়ে যেতে পারে। তবে পানি স্থায়ী না হলে কৃষির কোনো ক্ষতি হবে না ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন