হোম অন্যান্যসারাদেশ ঝালকাঠিতে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে সর্ব সাধারণের শ্রদ্ধা

 

কঞ্জন কান্তি চক্রবর্তী, ঝালকাঠি :

মহান বিজয় দিবস উপলক্ষে ঝালকাঠিতে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে স্বাধীনতার অমর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ।

বৃহস্পতিবার ভোরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। পরে জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ঝালকাঠি প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্ধ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন।

এর পর সকাল সাড়ে ৮টায় স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তেলন এবং সম্মিলিত কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

অপরদিকে জেলার রাজাপুর উপজেলায় উপজেলা প্রসাশন, উপজেলা আওয়ামীলীগ,পুলিশ,রাজাপুর প্রেস ক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্ধ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধমে স্বাধীনতার অমর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন