ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠিতে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তার কাছ থেকে ১ হাজার ২৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
রোববার (১৭ এপ্রিল) সকালে শহরের কাঠপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃত রফিকুল ইসলাম খলিফা (৫২)কাঠপট্টি এলাকার আব্দুল মালেক খলিফার ছেলে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের বলেন, সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১ হাজার ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
