হোম খুলনাসাতক্ষীরা জাতীয় শিক্ষা সপ্তাহ’২৬-এ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ গ্রুপ স্কাউট পুরস্কার পেয়েছে নবজীবন ইনস্টিটিউড ও নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট

জাতীয় শিক্ষা সপ্তাহ’২৬-এ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ গ্রুপ স্কাউট পুরস্কার পেয়েছে নবজীবন ইনস্টিটিউড ও নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট

কর্তৃক Editor
০ মন্তব্য 69 ভিউজ
মাহফিজুল ইসলাম আককাজ :
জাতীয় শিক্ষা সপ্তাহ’২৬-এ নবজীবন ইনস্টিটিউড ও নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং শ্রেষ্ঠ গ্রুপ স্কাউট পুরস্কার পেয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর সাতক্ষীরা সদর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সদর উপজেলা শিক্ষা অফিসার (অ: দা:) মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত।
জাতীয় শিক্ষা সপ্তাহ’২৬-এ নবজীবন ইনস্টিটিউড ও নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং শ্রেষ্ঠ গ্রুপ স্কাউট পুরস্কার গ্রহণ করে। সারা দেশের ন্যায় সাতক্ষীরায় সদর উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ প্রতিবছরের ন্যায় এবারও নবজীবন ইনস্টিটিউড ও নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট সাতক্ষীরা সদর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং শ্রেষ্ঠ গ্রুপ স্কাউট পুরস্কার পেয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ফেরদৌস আরেফিন, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান পুরস্কার প্রাপ্ত ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের প্রভাষক ডক্টর মো. শাহিনুর রহমান ও ঝাউডাঙ্গা কলেজ গভর্নিং বডির সভাপতি আমজাদ হোসেন প্রমুখ। এ সময় সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন