হোম জাতীয় ছয় মাসে সোয়া ২ লাখ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: প্রতিমন্ত্রী

জাতীয় ডেস্ক :

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এ ছয় মাসে দুই লাখেরও বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রীর দেয়া তথ্যমতে, তিতাস এই ছয় মাসে ১৬৪টি অভিযান পরিচালনা করে। অভিযানে ২ লাখ ২৩ হাজার ৩২৯টি অবৈধ ও বকেয়াজনিত সংযোগ বিচ্ছিন্ন করে।

এছাড়া অভিযানে ২২০.৬৩ কিলোমিটার অবৈধ লাইন উচ্ছেদ করা হয়।

ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী বলেন, মূল্যবান রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানের অনিয়মকে প্রশ্রয় দেয়া হবে না। আপনার আশপাশে অবৈধ গ্যাস সংযোগ থাকলে তথ্য দিয়ে তিতাসকে সহযোগিতা করুন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন