হোম জাতীয় গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

জাতীয় ডেস্ক :

গাজীপুরে ডিভাইন ফেব্রিক্স লিমিটেড নামের একটি কারখানায় আগুন লেগেছে।

নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। কালিয়াকৈর উপজেলার দিঘীরপাড় এলাকার ওই কারখানায় শুক্রবার (০৪ মার্চ) বিকেল সাড়ে ৪ টায় আগুনের সূত্রপাত হয়েছে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ছুটির দিন থাকায় প্রতিষ্ঠানের ড্রয়িং সেকশন বাদ সব সেকশন ছুটি ছিল। হঠাৎ প্রতিষ্ঠানের ভেতরে আগুন দেখা যায়। পরে ওই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।

পরে তাৎক্ষণিকভাবে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন