নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার পাটকেলঘাটায় ৩ টি গাঁজা গাছ সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে তাকে পাটকেলঘাটা থানার কাশিপুর এলাকা থেকে থানার উপ-পরিদর্শক সোলাইমান কবির আটক করেন। ওই সময় কপোতাক্ষ নদীর তীরবর্তী থেকে চাষকৃত গাঁজাগাছ উদ্ধার করা হয়।আটককৃত মাদক ব্যাবসায়ীর নাম শেখ আলী আকবর (৩৫)। সে কাশিপুর এলাকার মৃত শাহাবউদ্দিন শেখের ছেলে।
পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত জানান, গাঁজার চাষ হচ্ছে এমন খবর পেয়ে থানা পুলিশের একটি টিম কাশিপুর এলাকায় অভিযান চালায়।এসময় তিনটি গাঁজাগাছ সহ আকবরকে আটক করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে থানায় মাদক মামলা দায়ের করে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
