হোম অন্যান্যসারাদেশ গলাচিপা উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

গলাচিপা উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটোর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আ. মান্নান,বিশেষ বক্তা হিসাবে ছিলেন এড্যাঃ উজ্জ্বল বোস সাংগঠনিক সম্পাদক জেলা আওয়ামী লীগ।

এ ছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ,গলাচিপা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ, সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, মেয়র আহসানুল হক তুহিন জেলা,কেন্দ্রীয় যুবলীগের সহ- সম্পাদক মামুন আজাদ সহ, ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মী,যুবলীগ, ছাএলীগ ও গণমাধ্যম কর্মী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন