হোম অন্যান্যসারাদেশ গলাচিপায় পৌরসভা ইউনিটি কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন গলাচিপা পৌরসভা ইউনিটি কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ মার্চ) দুপুর ১ টায় গলাচিপা পৌরসভার হলরুমে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন গলাচিপা পৌরসভা ইউনিটের সভাপতি মু. মসিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন বরিশাল বিভাগীয় ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন পটুয়াখালী জেলা কমিটির সাধারন সম্পাদক মো. নজরুল  ইসলাম।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গলাচিপা পৌরসভার  কাউন্সিলর বৃন্দ, এসোসিয়েশন কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পত্র পত্রিকা ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। পরে নির্বাচনের মাধ্যমে  সভাপতি  সবুজ পাল (হিসাব রক্ষক গলাচিপা পৌরসভা) এবং  সাধারণ সম্পাদক ইলিয়াস মাহামুদুর (কার্য সহকারী গলাচিপা পৌরসভা)  কে নির্বাচিত করে নতুন কমিটি ঘোষণা করা হয়ে।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন