হোম অন্যান্যসারাদেশ গলাচিপায় ইউনিয়ন পযার্য়ে কোভিট-১৯ টিকা পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

কোভিড-১৯ প্রতিরোধে সরকারের ঘোষিত কর্মসূচী বাস্তবায়নে শনিবার পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের নেতৃত্বে গলাচিপা উপজেলার আমখোলা, গোলখালী, ডাকুয়া ইউনিয়নের স্বাস্থ্যসেবা কাযার্লয়ে আনুষ্ঠানিকভাবে করোনা টিকা প্রদান পরিদর্শন করেন বরিশাল বিভাগীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আঃ রাজ্জাক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মু. সাহিন শাহ, উপজেলার নিবার্হী অফিসার আশিষ কুমার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মনিরুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম সহ স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকতার্রা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন পরিদর্শনকালে বলেন, প্রাপ্ত ২৫ বছর থেকে সকলকে টিকা দেওয়ার জন্য এবং সকলকে মাস্ক ব্যবহার করে সামাজিক দূরত্ব বজায় রেখে টিকা নিতে সকলকে অনুরোধ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন