রাজনীতি ডেস্ক :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই বাজেট কোভিড-পরবর্তী দেশের অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট, গরিব রক্ষার বাজেট এবং গণবান্ধব বাজেট।
বৃহস্পতিবার (৯ জুন) ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আগামী ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট কোভিড পরিস্থিতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর বাজেট। এ বাজেটে নিশ্চয়তা আছে। সামাজিক সুরক্ষার আওতা বাড়ানো হয়েছে। এ খাতে আগের চেয়েও ৭ হাজার কোটি টাকা বেড়েছে।
তিনি বলেন, সবদিক বিবেচনা করে নিম্নবিত্ত-মধ্যবিত্তদের বিষয়কে নজর দেয়া হয়েছে। কাজেই এটা গরিবের বাজেট, ব্যবসাবান্ধব বাজেট ও গণমুখী বাজেট। করোনা-পরবর্তী সময়ে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর বাজেট।
