সংকল্প ডেস্ক :
খুলনায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পূর্ব জিলেরডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের হেলপার রাকিব শেখকে আটক করেছে পুলিশ। বালু ভর্তি ট্রাক এবং যাত্রীবাহী সিএনজি খুলনার দিকে যাচ্ছিল।
সিএনজি ট্রাকটি ওভারটেক করতে গেলে ট্রাকের বাম্পারে আটকে যায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও সিএনজি খাদে পড়ে। সাথে সাথে রেশমা নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়। সিএনজির ওপর বালু ভর্তি ট্রাক পড়ায় সেটি পানির নিচে ডেবে যায়। সিএনজি থেকে কেউ বের হতে পারেনি।
পরে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের ডুবুরিরা প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে পানির ভেতর থেকে আরও তিন জনের মরদেহ উদ্ধার করে। সিএনজিটি উদ্ধারের চেষ্টা চলছে।
