হোম অন্যান্যসারাদেশ খুলনায় সড়ক দুর্ঘটনায় নারী পথচারীর মৃত্যু

খুলনা অফিস :

খুলনার ফুলতলা উপজেলা সদরে এ গফুর ক্লিনিকের সামনে ট্রাক চাপায় এক গৃহবধুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর পৌনে ২টার দিকে যশোর-খুলনা মহাসড়কে খুলনাগামী একটি ট্রাকের ধাক্কায় সাথী বেগম (২৫) নামের ওই গৃহবধুর মৃত্যু হয়। এ সময় তার স্বামী আশরাফুল মল্লিক আহত হয়েছেন। তারা ফুলতলার দামোদর নতুনহাট এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাথী বেগম ও তার স্বামী আশরাফুল দু’জনে অসুস্থ আত্মীয়কে দেখার জন্য এ গফুর ক্লিনিকে যাচ্ছিলেন।

পথিমধ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থা যশোর থেকে খুলনাগামী বালু বহনকারী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। এসময় সাথী বেগম ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ট্রাক চালক এবং হেলপারকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। সাথী বেগমের স্বামী আশরাফুল মল্লিক একটি বেসরকারি কোম্পানীর গাড়ি চালক হিসেবে কর্মরত রয়েছেন।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন