খুলনা অফিস :
নগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে প্রায় ১’শ কোটি টাকা মুল্যের দুর্লভ সাপের বিষ সহ তিন পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল বৃহস্পতিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। তবে উদ্ধার হওয়া বিষ কোন ধরণের সাপের তা এখনই নিশ্চিত করতে পারছেন না কর্তৃপক্ষ।
বিষসহ আটককৃতরা হলেন, পাবনার বেড়া এলাকার নূরুল সরদারের ছেলে বাচ্চু সরদার (৫০), ফরিদপুরের মোঃ ইব্রাহিম প্রামানিকের ছেলে লুৎফুর রহমান (৪৮) ও যশোর সদর এলাকার রামচন্দ্র বিশ্বাসের পুত্র সৌমিত্র বিশ্বাস (৩২)।
র্যাব-৬’এর অধিনায়ক লে. কর্নেল রওশোনুল ফিরোজ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সাপের বিষসহ তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া বিষের মূল্য আনুমানিক ১’শ কোটি টাকার কাছাকাছি। তিনি বলেন, ছয়টি কন্টিনারে ১২ পাউন্ড সাপের বিষসহ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করেছি।
তিনটি তরল ও তিনটি পাউডার অবস্থায় রয়েছে বিষ। কন্টিনারে মেইড ইন ফ্রান্স লেখা। ভোরে খুলনার জিরোপয়েন্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
s
