হোম অন্যান্যসারাদেশ খুলনায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

খুলনায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

কর্তৃক
০ মন্তব্য 244 ভিউজ

খুলনা অফিস : 
যথাযোগ্য ধর্মীয় উদ্দীপনা ও ত্যাগের মহিমানিয়ে খুলনায় ঈদ-উল-আজহার প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল আটটায় টাউন জামে মসজিদে। এবারে করোনা ভাইরাস সংক্রমণের কারণে উন্মুক্ত স্থানে বা মাঠে কোনো ঈদের জামাত হয়নি। জামাতে ইমামতি করেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহম্মদ সালেহ।

একইস্থানে দ্বিতীয় ও শেষ জামাত সকাল নয়টায় এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের ৩১টিওয়ার্ড এবং নটি উপজেলার উল্লেখযোগ্য মসজিদ সহ কোর্ট জামে মসজিদে একটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগীয় কমিশানর ড. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন, সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু সহ রাজনৈতিক ব্যাক্তি বর্গ প্রধান জামাতে উপস্থিত ছিলেন। করোনা নির্মূল সহ দেশ ও জাতির অগ্রগতি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন