হোম ফিচার খুলনায় অজ্ঞান পাঠির গডফাদার সবুজ আটক

নিজস্ব প্রতিনিধি :

খুলনার চুকনগরে গরু ব্যবসায়ীকে চেতননাশক ঔষধ খাইয়ে অজ্ঞান করে টাকা নিয়ে উধাও হওয়ার সময় সবুজ সরদার(৩২) নামে অজ্ঞানপাটির গডফাদারকে আটক করেছে জনতা । আটককৃত সবুজ সরদার সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার গনেশপুর গ্রামের মৃত মোজাহার সরদারের ছেলে।

সোমবার (৩১মে) খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চুকনগর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে থানা পুলিশে সেপার্দ করে। ভুক্তভুগী গরু ব্যবসায়ী নাম আবুল খায়ের (৪০)।

স্থানীয়রা জানায়, আজ বিকালে চুকনগর বাজারে ঐ ব্যাবসায়ীকে চেতনানাশক ঔষধ খাইয়ে টাকা নিয়ে পালানোর সময় তাকে আটক করা হয় । এসময় তার কাছ ব্যাগে রাখা ৭৬,৯০০/- টাকা উদ্ধার করে ডুমুরিয়া থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয় । তারা আরও জানান, ব্যাবসায়ীকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গনেশপুর গ্রামের বাসিন্দা মিজানুর রহমান সরদার ও আলমীর হোসেন জানায়, সবুজ একজন ভয়ঙ্কর আজ্ঞান পাটির গডফাদার সে কখনও নাটকের নায়ক কখনও বা বড় ব্যাবসায়ী হিসাবে এলাকায় দাম্ভিকতার সাথে ঘুরে বেড়াত । কয়েকবছর আগে ঢাকায় একটি প্রেসে মাত্র ৫/৬বেতনে চাকুরি করত সে হঠাৎ করে আঙ্গুল ফুলে গাছ বনে গেছে। বর্তমানে সবুজ ইউপি নির্বাচনে মেম্বার পদ প্রার্থী হিসাবে দাড়িয়ে সর্বত্রতার কালো টাকা ছাড়িয়ে বেড়াচ্ছে।

তারা আরও জানায়, সে দীর্ঘযাবৎ ভাল মানুষের আড়ালে এই মলম ব্যাবসা চালিয়ে আসছিল। কয়েক আগে এই ব্যাবসায় জড়িয়ে পড়ে। এরপর সে সারাদেশে গড়ে তোলে অবৈধ জগতের নেটওয়ার্ক। ইতিপূর্বে সে রাজধানীর তেজগাঁ, সিলেটের হবিগঞ্জ, খুলনা সহ দেশের প্রতরনা করতে গিয়ে আটক হয়েছে। তার নামে দেশের বিভিন্ন থানায় মামলাও রয়েছে। আমরা প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।

ডুমুরিয়া থানা উপ -পরিদর্শক শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সবুজ সরদার নামে একজকে আটক করা হয়েছে। তারকাছ থেকে চেতনানাশক কিছু ঔষধ ও টাকা উদ্ধার করা হয়েছে। তাকে নিয়ে জিঞ্জাসাবাদ চলছে এ বিষয়ে থানায় একটি মামলা দ্বায়েরের প্রস্তুতি চলছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন