জয়দেব চক্রবর্ত্তী, কেশবপুর (যশোর) :
বুধবার দুপুরে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কের উদ্যোগে মেডিক্যাল পরীক্ষায় দেশসেরা সুমাইয়া মোসলেম মীমকে ফুলেল শুভেচ্ছ জ্ঞাপন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন , ডাক্তার আহসানুল মিজান রুমী, ডাক্তার জাহিদুর রহমান, অনুপ কুমার, জিসান, মীমের মা কেশবপুরের পাঁজিয়া উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাডসিষ্ট খাদিজা খাতুন ও তার পিতা প্রভাষক মোসলেম উদ্দিন প্রমুখ।
মীম তার প্রতিক্রিয়ায় উল্লেখ করেন যে, তিনি মানব সেবার এ পেশার মাধ্যমে অসহায় দরিদ্র মানুষের সার্বিক সেবা নিশ্চিতে ভুমিকা রাখবেন। তিনি আরো বলেন,লক্ষ্য এবং অধ্যাবসায় ঠিক থাকলে বিজয় অর্জন সম্ভব । তিনি পিতা মাতা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
