স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
হানাদার বাহিনী ও তার দোসরদের পরাজিত করে ৭ ডিসেম্বর কেশবপুর কে হানাদারমুক্ত করেছিল বীর সেনানী মুক্তিযোদ্ধারা।
দিবসটি পালন উপলক্ষে আমরা সাজাবো কেশবপুর ও শুভ সংঘের আয়োজনে মঙ্গলবার দুপুরে খন্দকার শফি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা এমএম আরাফাত হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ-জামান খান,সাধারণ সম্পাদক জয়দেব চক্রবত্তী।
স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান সঞ্চালনা করেন আমরা সাজাবো কেশবপুরের সভাপতি কামরুজ্জামান রাজু, শিক্ষক প্রবীর সরকার, রেজাউল ইসলাম, নুরুল ইসলাম খান প্রমুখ। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
