স্টাফ রিপোর্টার,কেশবপুর(যশোর):
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কেশবপুর এর উদ্যোগে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় শহরের ত্রিমোহিনী মোড় চত্বরে মানববন্ধন ও প্রতিবাদী সংগীত অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কেশবপুরএর আহŸবায়ক শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী।
এ সময় সংহতি প্রকাশ করেন মানববন্ধনে উপস্থিত ছিলেন কেশবপুর নাগরিক সমাজের আহŸবায়ক এ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, কেশবপুর প্রেসক্লাব সভাপতি আশরাফ উজ জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, কবি ও মধু গবেষক খন্দকার খসরু পারভেজ, প্রভাষক কানাই লাল ভট্টাচার্য্য, সিপিবির সাধালন সম্পাদক মফিজুর রহমান নান্নু, অলোক বসু বাপী,চারুপীঠ আর্ট স্কুলের সহ সভাপতি প্রভাষক তাপস মজুমদার, উদীচির সভাপতি অনুপম মোদক, খেলাঘর আসরেরর সদস্য সচিব সৈয়দ আকমল আলী প্রমুখ।
