স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
কেশবপুরে বুধবার বিকেলে জাতীয় শ্রমিক লীগের নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শ্রমিক লীগের পদবঞ্চিত নেতারা কেশবপুর প্রেসক্লাব চত্বরে ওই বিক্ষোভ সমাবেশ করেন।
উপজেলা জাতীয় শ্রমিক লীগ নেতা শহিদুজ্জামান শহিদ সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন শ্রমিক লীগ নেতা ফরহাদ হোসেন, মিলন হোসেন, আব্দুল আলিম, মাসুদুর রহমান, রাসেল হোসেন, লাল মাহমুদ রানা প্রমুখ।
গত মঙ্গলবার সরদার মুনসুর আলীকে আহ্বায়ক করে ৩৩ সদস্য বিশিষ্ট কেশবপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, কেশবপুরের ঘোষিত শ্রমিক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে জামায়াত ঘরোনার সদস্যদের নিয়ে। এ কমিটি বাতিল করার জন্য যশোর জেলা জাতীয় শ্রমিক লীগ নেতাদের কাছে তারা দাবি জানান।
