হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে বিদ্যুৎ স্পৃষ্টে হনুমানের মৃত্যু

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

কেশবপুরে মঙ্গলবার সকালে বিদ্যুৎ স্পৃষ্টে কালোমুখো হনুমানের মৃত্যু হয়েছে। উপজেলার কোমরপোল গ্রামে একটি গাছে লাফালাফির সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে হনুমানটি নিচে পড়ে মারা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার কোমরপোল গ্রামে শহর থেকে আসা ওই হনুমানটি খাদ্যের সন্ধানে এসে ওই এলাকার বিভিন্ন গাছগাছালিতে বিচরণ করছিল। এ সময় কোমরপোল গ্রামের লুৎফর গাজীর বাড়ির পাশে নারকেল গাছ থেকে হনুমানটি অন্য গাছে যাওয়ার সময় পাশ দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে নিচে পড়ে মারা যায়।

এলাকার লোকজন বিষয়টি জানতে পেরে ওই মৃত হনুমানের চারপাশে ভিড় জমায়। খবর পেয়ে উপজেলা বনকর্মকর্তারা মৃত হনুমানটি উদ্ধার করেছেন।

এর আগে গত রোববার সকালে একই স্থানে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে একটি কালোমুখো হনুমান মারা যায়। এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, বিদ্যুৎ স্পৃষ্টে মারা যাওয়া ওই হনুমানটি উদ্ধার করে মাটিচাপা দেওয়া হয়েছে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন