হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন নিহত

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

কেশবপুরের সাগরদাঁড়ির সড়কের দেউলী মোড় নামকস্থানে সাতক্ষীরা মুখী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জসীমউদ্দীন(২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত জসীমউদ্দীন পার্শ্ববর্তী মনিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের আনসার উদ্দিন এর ছেলে। সে কেশবপুর শহরের একটি টাইলস এর দোকানের কর্মচারী ছিল। শুক্রবার সকালে কেশবপুর সাতক্ষীরার সড়কে মোটরসাইকেলে করে সে মার্কেটিংয়ের কাজে বের হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি আটক করেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন