হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে ইয়াবা ও গাজাসহ আটক-২

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

যশোরের কেশবপুরে ইয়াবা ও গাঁজাসহ দু মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সাইফুল কবির মিহিন (৪৫) কে ৭ পিস ইয়াবা ও শরীফ খান ওরফে জিল্লুর রহমানকে গাঁজাসহ আটক করেছে থানা পুলিশ আটক করেছে। এঘটনায় পৃথক মাদক দ্রব্য আইনে থানায় মামলা হয়েছে।

থানা সুত্রে জানা গেছে, কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীনের নির্দেশে শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার প্রতাপপুর ঋষিপাড়া তিন রাস্তার মোড় এলাকা থেকে সাইফুল কবির মিহিনকে আটক করে। ওই সময় তার কাছ থেকে ৭ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। একই দিনে অপর অভিযানে পৌর শহরের মধ্যকুল এলাকায় কেশবপুর ফিলিং ষ্টেশনের সামনে থেকে শরীফ খান ওরফে জিল্লুর রহমান (৪২) কে আটক করে।

ওই সময় তার কাছ থেকে ১ শ গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ। সে পৌর শহরের মধ্যকুল এলাকার এনামুল হকের ছেলে। এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত তারা দীর্ঘদিন ধরে মাদকের সাথে সম্পৃক্ত থাকায় পুলিশের তালিকা ভুক্ত ছিলশনিবার সকালে তাকে যশোর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, কেশবপুর উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যহত থাকবে। শনিবার সকালে তাকে যশোর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, কেশবপুর উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যহত থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন